ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফাল্গুন, ১৪৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
সোনারগাঁয়ে জমি দখলের অভিযোগ কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরীর বিরুদ্ধে, স্থানীয়দের ক্ষোভ
বিশেষ প্রতিবেদন || Special Report
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সোনারগাঁয়ে জমি দখলের অভিযোগ কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরীর বিরুদ্ধে, স্থানীয়দের ক্ষোভ
সোনারগাঁও প্রতিনিধি |
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দরিকান্দী এলাকা সংলগ্ন মিরেরচর মৌজায় স্থানীয়দের পৈতৃিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেড-এর বিরুদ্ধে,এছাড়াও সরকারি জমি ভরাটের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।ভুক্তভোগী সুজন খন্দকার, শাহপরান ও নাসিমা অভিযোগ করে বলেন, রাতের আঁধারে তাদের জমিতে ড্রেজার দিয়ে বালু ভরাট করে জমি দখল করা হচ্ছে। তাদের দাবি, জমিটি তাদের পৈতৃিক সম্পত্তি এবং কোনো ধরনের পূর্ব অবগতি বা অনুমতি ছাড়াই বালু ভরাট করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় গ্রামবাসী মোশারফ জানান,সুজন খন্দকার আমাদের ডেকে নিয়ে গেলে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তাদের সম্পত্তিতে রাতের আঁধারে বালু ফেলা হয়েছে।তবে দিনের বেলাতেও বালু ভরাটের কাজ চলতে দেখেছি।অভিযোগের বিষয়ে জানতে চাইলে কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেডের মিডিয়া ম্যানেজার শামিম ভুইয়া বলেন, “আমরা বালু ভরাট করছি। যদি আপনাদের জমি থাকে, তাহলে আমাদের ফ্যাক্টরিতে এসে যোগাযোগ করেন।এ বিষয়ে সনমান্দী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম জানান,অবৈধভাবে বালু ভরাট করার কথা শুনে ঘটনাস্থল পরিদর্শন করে বালু ভরাট বন্ধ করে দিয়েছি।এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান,আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জেলার খবর