ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফাল্গুন, ১৪৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
জনগণের খাদেম হয়ে পাশে থাকতে চাই তারাগঞ্জে এ টি এম আজহারুল ইসলাম
বিশেষ প্রতিবেদন || Special Report
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
জনগণের খাদেম হয়ে পাশে থাকতে চাই তারাগঞ্জে এ টি এম আজহারুল ইসলাম
শফিকুজ্জামান সোহেল | (রংপুর) প্রতিনিধি |
রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, তিনি নেতা নয় জনগণের খাদেম হয়ে সেবা করতে চান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) তারাগঞ্জ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।সকাল থেকেই তিনি ইকরচালী ইউনিয়নের জগদীশপুর, বালাপাড়া, জুম্মাপাড়া, সরকারপাড়া, শাহপাড়া, কামারপাড়া এবং ইকরচালী বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।এ সময় তৃণমূলের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ে রাস্তাঘাট উন্নয়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং কৃষি সহায়তার দাবি উঠে আসে।এমপি আজহারুল ইসলাম মনোযোগ দিয়ে এসব কথা শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন,আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার মূল শক্তি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আল্লাহ আমাকে আপনাদের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।”গণসংযোগ শেষে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।সেখানে প্রতিটি ওয়ার্ডে গিয়ে ভর্তি রোগীদের চিকিৎসার মান ও সুযোগ-সুবিধার খোঁজ নেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহর সঙ্গে হাসপাতালের অবকাঠামোগত সমস্যা ও সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন।সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দেন। একটি সুশাসিত ও বৈষম্যহীন সমাজ গড়তে তরুণ ও প্রবীণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস.এম আলমগীর হোসেন, রংপুর জেলা কর্মপরিষদ ও সূরা সদস্য আব্দুল হান্নান খানসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।পুরো দিনজুড়ে তারাগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়; বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।উল্লেখ্য, এ টি এম আজহারুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমির।
জেলার খবর