ঢাকা, শুক্রবার, ১৩ ফাল্গুন, ১৪৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

দেশ নায়ক তারেক রহমান আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চান এস এম জিলানী

বিশেষ প্রতিবেদন || Special Report

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

দেশ নায়ক তারেক রহমান আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চান এস এম জিলানী

মোঃ শান্ত শেখ | টুঙ্গিপাড়া প্রতিনিধি |

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, সকলের দেশপ্রেমকে কাজে লাগিয়ে দেশনায়ক তারেক রহমান আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক।

এস এম জিলানী বলেন, “দেশনায়ক তারেক রহমান প্রতিদিন সকাল ৯টায় তার দপ্তরে উপস্থিত হন। আপনারাও সে অনুযায়ী দায়িত্বশীলভাবে কাজ করবেন।” তিনি আরও বলেন, গোপালগঞ্জের তিনটি আসনই এখন জাতীয়তাবাদী দলের দখলে এবং এ অঞ্চলের মানুষ উন্নয়নের কোনো সুযোগ থেকে বঞ্চিত হবে না। কোটালীপাড়া-টুঙ্গিপাড়াসহ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে তারেক রহমানের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এ সময় তিনি দাবি করেন, জেলার উন্নয়ন বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে।উপজেলার উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, স্থানীয় সরকার ও পানি সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তিনি ইতোমধ্যে যোগাযোগ করেছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে কোটালীপাড়া উপজেলার প্রায় ৬০০ কিলোমিটার খাল খননের কাজ বাস্তবায়নের পথে রয়েছে, যা আগামী জুনের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কাজে সরকারি কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।তিনি বলেন,আপনাদের সহযোগিতা পেলে কোটালীপাড়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও সমস্যা-সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।মতবিনিময় সভা শেষে এস এম জিলানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কুমার মৃদুল দাসের সঙ্গে কথা বলে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীর শূন্য পদসহ বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গেও কথা বলেন।

জেলার খবর

play storeapp store