ঢাকা, শুক্রবার, ১৩ ফাল্গুন, ১৪৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
বালু উত্তোলনে তিনজনের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড
বিশেষ প্রতিবেদন || Special Report
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
বালু উত্তোলনে তিনজনের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড
নেত্রকোনা প্রতিনিধি |
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুভর্তি তিনটি হ্যান্ডট্রলি গাড়ি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে শুনানি শেষে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন কলমাকান্দা সদর ইউনিয়নের দিনমজুর ময়না মিয়া (৪৫), মো. আব্দুল হাই (৩০) ও মো. জাকির হোসেন (২৫)। আদালত সূত্রে জানা যায়, জব্দ করা তিনটি হ্যান্ডট্রলিতে মোট ১৫০ ঘনফুট বালু ছিল।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের দুপুরেই নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জেলার খবর