ঢাকা, শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ঠাকুরগাঁওয়ে হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন, প্রধান অতিথি মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন || Special Report
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন, প্রধান অতিথি মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি | হাসিনুজ্জামান মিন্টু |
ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় অবস্থিত হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উদ্বোধনী পর্বে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির জন্য উন্নত অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আধুনিক ও প্রশস্ত ভবন শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখে। তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, নতুন ভবনটি যেন যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হয়।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এর আগে শহরে নিজ বাসভবনে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। তার আগমনকে ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়ে।উল্লেখ্য,তিনি বর্তমানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এই সফরকে কেন্দ্র করে হাজীপাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
জেলার খবর