ঢাকা, শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

জনগণের সেবাই মূল দায়িত্ব” দুর্গাপুরে ভূমি প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিবেদন || Special Report

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

জনগণের সেবাই মূল দায়িত্ব” দুর্গাপুরে ভূমি প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি |

নেত্রকোনার দুর্গাপুরে দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময়কালে ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দুর্নীতিমুক্ত থেকে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। তিনি সংবিধানের ২১(২) অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, সরকারি কর্মচারীরা জনগণের সেবা দিতে বাধ্য। তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছরে সেবার মানসিকতা অনেকাংশে অনুপস্থিত ছিল, কারণ সে সময়ের সরকার জনগণের কাছে জবাবদিহিতামূলক ছিল না। বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিতায় বিশ্বাসী বলেও তিনি উল্লেখ করেন।প্রতিমন্ত্রী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

জেলার খবর

play storeapp store