ঢাকা, শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর বর্ণাঢ্য সফর ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

বিশেষ প্রতিবেদন || Special Report

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর বর্ণাঢ্য সফর ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |

​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জামালপুর জেলা সফর করেছেন। দিনব্যাপী এই সফরে তিনি রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং জেলার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় করেন।​মাননীয় প্রতিমন্ত্রী জামালপুর সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক প্রতিমন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম।

​সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রী মহোদয়কে 'গার্ড অব অনার' প্রদান করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন: শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, এমপি(জামালপুর-৫, সদর)- মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, এমপি (জামালপুর-৩, মেলান্দহ-মাদারগঞ্জ ​গার্ড অব অনার গ্রহণ শেষে প্রতিমন্ত্রী মহোদয় জামালপুরের জেলা প্রশাসক জনাব মুহাম্মদ ইউসুপ আলী এবং পুলিশ সুপারের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মতবিনিময়কালে তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন।​পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকবৃন্দ জামালপুর জেলার পর্যটন শিল্পের বিকাশ, বিদ্যমান সমস্যা ও নানাবিধ সম্ভাবনার কথা প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন।​মাননীয় প্রতিমন্ত্রী উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন। তিনি বলেন, জামালপুরের পর্যটন খাতের উন্নয়নে সরকার আন্তরিক। সাংবাদিকদের উত্থাপিত সমস্যাগুলোর বাস্তবভিত্তিক সমাধানের আশ্বাস দিয়ে তিনি জেলার ব্র্যান্ডিংয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

জেলার খবর

play storeapp store