ঢাকা, শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
সুদের টাকা দিতে না পারায় মাদারীপুরের শিবচরে যুবককে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন
বিশেষ প্রতিবেদন || Special Report
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সুদের টাকা দিতে না পারায় মাদারীপুরের শিবচরে যুবককে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন
অপূর্ব জয় | মাদারীপুর প্রতিনিধি |
মাদারীপুরেরর শিবচরে বাড়ির পাশের গাছ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় সোহেল বেপারী (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে সুদের টাকা দিতে না সোহেল বেপারীকে পাওনাদার ও তার লোকজন হত্যা করে বাড়ির পাশের একটি গাছে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে তার পরিবার। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবীতে শুক্রবার দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজনেরা।
নিহতের স্বজনরা জানান, একই এলাকার হাসান মাদবর নামের এক ব্যক্তির নিকট থেকে সুদে কিছু টাকা এনেছিলেন সোহেল বেপারী। ওই টাকা দিতে না পারায় কিছুদিন আগেও একবার হাসান মাদবর ও ইব্রাহিম মাদবর সোহেল বেপারীকে মারধর করেন। এরপর গত মঙ্গলবার রাত ১০ টার দিকে একটি ফোনকল আসার পর ঘর থেকে বের হয়ে যায় সোহেল। রাতে ঘরে না ফেরায় খোঁজাখুঁজি করেন পরিবারের লোকেরা। পরে সকালে বাড়ির পাশেই একটি গাছে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকতে দেখে তাকে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেন। তবে পরিবারের দাবী সোহেলকে সুদের পাওনা টাকার জন্য হাসান মাদবর ও তার লোকজন মাদারীপুর সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাউদ্দিন কাদের বলেন, সোহেল বেপারীর লাশটি একটি গাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে ছিল। প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে আত্মহত্যা। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যা নাকি আত্মহত্যা তার রহস্য জানা যাবে। তখন এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেলার খবর