ঢাকা, রবিবার, ১৪ চৈত্র, ১৪৩২, ১ মার্চ ২০২৬
মেয়র প্রার্থীর গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
মেয়র প্রার্থীর গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি |
মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ জামিনুর হোসেন মিঠু’র উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় তিনি আসন্ন মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনে নির্বাচিত হতে পারলে মাদারীপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করবেন। নাগরিক সেবা ডিজিটাল ও আধুনিকায়নের মাধ্যমে হাতের মুঠোয় পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।তিনি আরও বলেন, নগরবাসীর যেকোনো সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা হবে। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব পৌর ব্যবস্থাপনা নিশ্চিত করাই হবে তার অঙ্গীকার।এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সায়েম বেপারী, জেলা জাসাসের সদস্য সচিব মনজুরুল ইসলাম শহীদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেলার খবর