ঢাকা, রবিবার, ১৪ চৈত্র, ১৪৩২, ১ মার্চ ২০২৬
ঐক্যের বার্তা নিয়ে জামালপুর শহর বিএনপি'র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
ঐক্যের বার্তা নিয়ে জামালপুর শহর বিএনপি'র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |
জামালপুর শহর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের একটি স্থানীয় সফি মিয়ার বাজার জরিনা মিয়ার উদ্দিন সংলগ্ন ঈদগা মাঠ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, "বিএনপি সবসময় জনগণের সেবায় কাজ করে। এই ইফতার মাহফিল আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে।" তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি। তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।ফুলেল শুভেচ্ছা: অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। নেতাকর্মীদের উপস্থিতি: জামালপুর জেলা ও শহর বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই মাহফিলে অংশ নেন। দোয়া ও মোনাজাত: ইফতারের আগে দেশ, জাতি এবং বিএনপি প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।উপস্থিত নেতাকর্মীরা জানান, দীর্ঘ বিরতির পর এমন প্রাণবন্ত ইফতার মাহফিল স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।শহর বিএনপির এই আয়োজনে ইফতারের পর সাধারণ মানুষের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জেলার খবর