ঢাকা, সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২, ২ মার্চ ২০২৬

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ৪৮ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

বিশেষ প্রতিবেদন || Special Report

০১ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ৪৮ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

শফিকুল ইসলাম শফিক | সুনামগঞ্জ |

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গামাইতলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. শিপন মিয়া (২৮) ও মো. জয়নাল আবেদীনের ছেলে মো. সাইকুল ইসলাম (৩০)।র‌্যাব সূত্রে জানা যায়,শনিবার (০১ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানাধীন কারেন্টের বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,ধনপুর ইউনিয়নের ধনপুর এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদ পেয়ে র‌্যাবের দলটি আনুমানিক দুপুর ২টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি অটোরিকশা নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তাদের হেফাজতে বিদেশি মদ রয়েছে।অটোরিকশায় থাকা একটি কাগজের কার্টুন তল্লাশি করে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে তাদের ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরও জানান,মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

জেলার খবর

play storeapp store