ঢাকা, সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২, ২ মার্চ ২০২৬
চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে কাজ করব:এমপি নোমান
বিশেষ প্রতিবেদন || Special Report
০১ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে কাজ করব:এমপি নোমান
মোঃ দিদারুল ইসলাম | চট্টগ্রাম |
সাঈদ আল নোমান এমপি বলেছেন, জনগণের রায়ে তিনি যে দায়িত্ব পেয়েছেন তা যথাযথভাবে পালনে তিনি বদ্ধপরিকর। চট্টগ্রাম-১০ আসনের সার্বিক উন্নয়ন এবং নগরীকে বাসযোগ্য ও আধুনিক হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর চট্টগ্রাম ক্লাব ব্যাংকুয়েট হলে বেসরকারি সংস্থা অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটি (ওডিএমএস)-এর উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কী-নোট বক্তা বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া পরিচ্ছন্ন, সবুজ ও দুর্যোগ সহনশীল শহর গঠনের ধারণা তুলে ধরেন। তিনি বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৈজ্ঞানিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। নবনির্বাচিত সংসদ সদস্যের সক্রিয় ভূমিকা চট্টগ্রামকে দুর্যোগ সহনশীল শহরে রূপান্তর করতে সহায়ক হবে।ওডিএমএস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অনুষদের সাবেক ডিন অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিইও এম আর চৌধুরী মিল্টন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাবেক সভাপতি সিদ্দিক আহমেদ চৌধুরী, বিজিএমইএ ইউনিভার্সিটির উপাচার্য ড. ওবায়দুল করিম, ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানসহ আরো অনেকে।
জেলার খবর