ঢাকা, মঙ্গলবার, ১৭ ফাল্গুন, ১৪৩২, ৩ মার্চ ২০২৬
ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন,ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন || Special Report
০২ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন,ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
মোঃ নাজমুল হাসান | কুড়িগ্রাম প্রতিনিধি |
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বাগেরবাজার এলাকায় দীর্ঘদিন ধরে ট্রাক্টরের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি সিন্ডিকেট ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন পুলিশ সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালান।অভিযানকালে ট্রাক্টর পাওয়া না গেলেও বালু উত্তোলনকারী চক্রের মূলহোতা রফিক মিয়া (৩৮) কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তিনি অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করেন। আদালত তাকে ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ করে তিনি মুক্তি পান।আটক রফিক মিয়া কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পাঁচপীর ইউনিয়নের গোড়াইবাড়ী মুন্সীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জেলার খবর