ঢাকা, মঙ্গলবার, ১৭ ফাল্গুন, ১৪৩২, ৩ মার্চ ২০২৬
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বিশেষ প্রতিবেদন || Special Report
০২ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
টাঙ্গাইল |
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)-এর দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। কোর্ট বিল্ডিং মসজিদের পেশ ইমাম মওলানা হাফিজুর রহমান জানাজায় ইমামতি করেন। পরে বিকাল ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।এর আগে রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে তার মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে আনা হয়। বেনাপোল-পেট্রোপোল শূন্যরেখায় ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে মরদেহটি বাংলাদেশি ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে হস্তান্তর করা হয়। পরে তা টাঙ্গাইল শহরের ছোট কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে নেওয়া হয় এবং সেখান থেকে জেলা সদর হেলিপ্যাডে আনা হয়।
জেলার খবর