ঢাকা, মঙ্গলবার, ১৭ ফাল্গুন, ১৪৩২, ৩ মার্চ ২০২৬
মাদারীপুরের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ টি ক্লিনিক সিলগালা ও ৫ টি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা
বিশেষ প্রতিবেদন || Special Report
০২ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
মাদারীপুরের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ টি ক্লিনিক সিলগালা ও ৫ টি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা
মো: কামাল মোল্লা | মাদারীপুর প্রতিনিধি |
মাদারীপুরের শিবচরে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। অভিযানকালে লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারনে ৭ টি ক্লিনিক সিলগালা করে বন্ধ করে দেয়া হয় এবং ৫ টি ডায়াগনস্টিক সেন্টারে আর্থিক জরিমানা করা হয়।
জানা যায়, জেলার শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা মাহজাবিনকে সাথে নিয়ে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিবচর পৌরসভার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে লাইসেন্স নবায়ন না থাকা, পরিবেশ নোংরা থাকা, প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারাসহ বিভিন্ন অপরাধে ৭টি ক্লিনিক সিলগালা করে বন্ধ ঘোষনা করেন এবং ৫ টি ডায়াগনেস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। এসময় শিবচর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
জেলার খবর