ঢাকা, মঙ্গলবার, ১৭ ফাল্গুন, ১৪৩২, ৩ মার্চ ২০২৬

গণমাধ্যমের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়-এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী

বিশেষ প্রতিবেদন || Special Report

০২ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

গণমাধ্যমের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়-এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী

রফিকুল ইসলাম রফিক | কুড়িগ্রাম প্রতিনিধি |

পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সম্মানে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে এক মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ মার্চ ২০২৬), ১২ রমজান উলিপুর উপজেলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “উলিপুর উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।

তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেন। এ সময় তিনি উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। প্রধান অতিথি মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।এ সময় তিনি আরও বলেন,জনগণের সমস্যা সমাধানে আমি সবসময় উন্মুক্ত। সরাসরি যোগাযোগের জন্য একটি ওয়েবসাইট ও ফোন নম্বর চালু রয়েছে। সাধারণ মানুষ চাইলে সরাসরি কিংবা অনলাইনের মাধ্যমে তাদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন।মতবিনিময় সভায় জাতীয় ও স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি শহিদুল ইসলাম বাবুল, দৈনিক নতুন দিন পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মো. আতিকুর জামান আতিক, দৈনিক গণকণ্ঠ পত্রিকার প্রতিনিধি নুর মোহাম্মদ, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, উলিপুর প্রেসক্লাব সদস্য খালেক পারভেজ লালু, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রুকুনুজ্জামান মানু এবং হাফিজুর রহমান শাহীনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মশিউর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, উপজেলা সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জেলার খবর

play storeapp store