ঢাকা, মঙ্গলবার, ১৭ ফাল্গুন, ১৪৩২, ৩ মার্চ ২০২৬

সরকারি রাস্তা উদ্ধারে সংঘর্ষ: মাহিগঞ্জে রক্তক্ষয়ী ঘটনায় আহত ৭

বিশেষ প্রতিবেদন || Special Report

০২ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

সরকারি রাস্তা উদ্ধারে সংঘর্ষ: মাহিগঞ্জে রক্তক্ষয়ী ঘটনায় আহত ৭

শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |

মাহিগঞ্জ থানা এলাকার পীরগাছা উপজেলার নয়ানদীর পাড় এলাকায় সরকারি রেকর্ডভুক্ত রাস্তা উদ্ধারের উদ্যোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।সোমবার (২ মার্চ) সকালে রাস্তার সীমানা নির্ধারণের সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নয়ানদীর পাড় এলাকার একটি সরকারি রাস্তা প্রভাবশালী একটি পক্ষ দখল করে রাখে। ভুক্তভোগী শাহজাদা মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদ রাস্তাটি উদ্ধারের উদ্যোগ নেয়।

সোমবার সকাল ১০টার দিকে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে সীমানা নির্ধারণের কাজ শুরু হলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ বেধে যায়।কল্যাণী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নেছার আহমেদ বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আলোচনা চলছিল। এ সময় হঠাৎ দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ভুক্তভোগী পক্ষের চারজন ও অপর পক্ষের তিনজন আহত হন।সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন মির্জা সুমন জানান, ২০২১ সালের ডিসেম্বরে একবার রাস্তাটি উদ্ধার করা হলেও পরবর্তীতে তা পুনরায় দখল করা হয়। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি নতুন করে আবেদনের পর সীমানা নির্ধারণের এই উদ্যোগ নেওয়া হয়েছিল।ভুক্তভোগী পক্ষের নুর হোসেন ও শাহ আলম অভিযোগ করে বলেন, আলোচনার সময় তালতলার আলুর ব্যাপারী সাইদুল মুন্সির উস্কানিতে ফেরদৌস আলম ফুলারের নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে শাহজাদা মিয়া (৫৫), ওমর ফারুক (১৭), সবজা বেগম (৫৫) ও মৌসুমি বেগম (২৩) গুরুতর আহত হন।অন্যদিকে,অভিযোগ অস্বীকার করে ফেরদৌস আলম ফুলার দাবি করেন, গত ৬৫ বছর ধরে সেখানে কোনো রাস্তা ছিল না। পরিকল্পিতভাবে প্রতিপক্ষ হামলা চালিয়ে তাদের তিনজনকে আহত করেছে।ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ জোনের সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় উভয় পক্ষকে থানায় তলব করা হয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলার খবর

play storeapp store