ঢাকা, বুধবার, ১৮ ফাল্গুন, ১৪৩২, ৪ মার্চ ২০২৬
ধোবাউড়ায় এমপি সালমান ওমর রুবেলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
০৩ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ধোবাউড়ায় এমপি সালমান ওমর রুবেলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এম এ মালেক | হালুয়াঘাট |
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেলের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার খেলার মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তরের মানুষ অংশ নেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ওলামায়ে কেরাম এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমান ওমর রুবেল বলেন, "রমজান আমাদের ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। এলাকার মানুষের সাথে ইফতার ভাগ করে নিতে পারা ভাগ্যের বিষয়। ধোবাউড়াকে একটি উন্নত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে উপস্থিত জনতা অত্যন্ত ভক্তিভরে অংশ নেন।
জেলার খবর