ঢাকা, বুধবার, ১৮ ফাল্গুন, ১৪৩২, ৪ মার্চ ২০২৬
মুন্সীগঞ্জে তিন টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা ৯ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন || Special Report
০৩ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
মুন্সীগঞ্জে তিন টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা ৯ লাখ টাকা জরিমানা
রুবেল ইসলাম তাহমিদ | শ্রীনগর মুন্সিগঞ্জ |
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।অভিযানে মেসার্স খোশাল মাদবর ব্রিকস, মেসার্স সামাদ ব্রিকস এবং ইকোসিরামিক্স লিমিটেড নামের তিনটি ইটভাটায় অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই কৃষিজমির উপরিস্তরের মাটি ব্যবহার করে ইট প্রস্তুতের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারায় খোশাল মাদবর ব্রিকসকে ২ লাখ টাকা, সামাদ ব্রিকসকে ২ লাখ টাকা এবং ইকোসিরামিক্স লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. ছানোয়ার হোসেন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সিরাজদিখান থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স হালনাগাদ, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং কৃষিজমির মাটি ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
জেলার খবর