ঢাকা, বুধবার, ১৮ ফাল্গুন, ১৪৩২, ৪ মার্চ ২০২৬
ধোবাউড়ায় জমকালো আয়োজনে ‘রমাদান সুপার লীগ’ ফাইনাল খেলা উদ্বোধন করেন সংসদ সদস্য সালমান ওমর রুবেল
বিশেষ প্রতিবেদন || Special Report
০৩ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
ধোবাউড়ায় জমকালো আয়োজনে ‘রমাদান সুপার লীগ’ ফাইনাল খেলা উদ্বোধন করেন সংসদ সদস্য সালমান ওমর রুবেল
এম,এ মালেক | হালুয়াঘাট |
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ‘রমাদান সুপার লীগ’ সিজন-১ এর ফাইনাল ক্রিকেট ম্যাচ।মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলা পরিষদ প্রাঙ্গণের খোলা মাঠে এই হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হয়।রাতের কৃত্রিম আলোয় আয়োজিত এই জমকালো ফাইনাল ম্যাচটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল।
উদ্বোধনকালে তিনি বলেন, "যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। রমাদান সুপার লীগের এই আয়োজন স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় উপজেলার শক্তিশালী দুই দল:তানজিল এক্সট্রিম বনাম ফকির লাল একাদশ।উপজেলা পরিষদ মাঠের চারপাশ ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। টানটান উত্তেজনার এই ম্যাচে দু’দলের খেলোয়াড়রাই তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করেন।উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
জেলার খবর