ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২, ৫ মার্চ ২০২৬
গঙ্গাচড়ায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
০৪ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
গঙ্গাচড়ায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে দলটির নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর–১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষকে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। সমাজে ন্যায় ও ইনসাফভিত্তিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন শেষ হয়েছে—এখন দল-মতের ঊর্ধ্বে উঠে রংপুর–১ আসনের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও নৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন সংসদ সদস্য। এ ধরনের ইফতার ও দোয়া মাহফিল পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল গনি, উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ শফিকুল আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বেলাল আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জেলা সদস্য ওহিদুজ্জামান মাবু এবং এনসিপি নেতা রিফাত চৌধুরী প্রমুখ।ইফতার মাহফিলে উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
জেলার খবর