ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২, ৫ মার্চ ২০২৬

ইরানে হামলার প্রতিবাদে দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিবেদন || Special Report

০৪ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

ইরানে হামলার প্রতিবাদে দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ সমাবেশ

নেত্রকোনা প্রতিনিধি |

ইরানে মার্কিন-ইসরাইলি বাহিনীর হামলা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ কর্মসূচি পালিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাস উদ্দীন মীর এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উদীচী দুর্গাপুর শাখার সভাপতি শামছুল আলম খানসহ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, আদিবাসী ইউনিয়ন, নারী সেল ও ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ।বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আগ্রাসী নীতির ফলে বিশ্ব আবারও মহাযুদ্ধের ঝুঁকির মুখে পড়েছে। ইরানে সামরিক হামলা, রাজনৈতিক নেতাদের হত্যাকাণ্ড, শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলা ও শিশু হত্যার ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ইরানের অভ্যন্তরে সরকারবিরোধী আন্দোলনরত বিভিন্ন বামপন্থী ও বিরোধী শক্তির অবস্থানেও হামলার অভিযোগ তুলে এ ঘটনাকে মানবতাবিরোধী আগ্রাসন বলে আখ্যায়িত করেন তারা।বক্তারা আরও বলেন, বিশ্ব আজ ফ্যাসিবাদ, যুদ্ধ ও পরিবেশ ধ্বংসের নতুন সংকটে নিমজ্জিত। এককেন্দ্রিক বিশ্বব্যবস্থায় মার্কিন সাম্রাজ্যবাদী আধিপত্য বিভিন্ন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। ইরানের ওপর সাম্প্রতিক সামরিক অভিযানকে তারা দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন হিসেবে উল্লেখ করেন।সমাবেশ থেকে বিশ্ব শান্তিকামী মানুষের পাশাপাশি বাংলাদেশের জনগণকে এ আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংহতি আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

জেলার খবর

play storeapp store