ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২, ৫ মার্চ ২০২৬
কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৩ ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা-গাঁজা-চোলাই মদ উদ্ধার
বিশেষ প্রতিবেদন || Special Report
০৪ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৩ ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা-গাঁজা-চোলাই মদ উদ্ধার
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পরীনগর সুইপার কলোনী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, চোলাই মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়।বুধবার ৪ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের ‘ক’ ও ‘খ’ সার্কেলের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক অমর কুমার সেন ও পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিঠুন ভাস্পর ও বাবু দাশ দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা সংগ্রহ করে কুলাউড়া থানার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত। রপিন ভাস্পর জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুলাউড়া ও পার্শ্ববর্তী উপজেলাগুলোতে সরবরাহ করত। আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট নেটওয়ার্কের অন্যান্য সদস্যদেরও আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।অভিযানে মোট ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৩৮ লিটার চোলাই মদ এবং নগদ ৯১ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মিঠুন ভাস্পর (৩৭), রপিন ভাস্পর (৩৫) ও বাবু দাশ (৩৫)। এ ঘটনায় বিকাশ ভাস্পর (২৪) নামের আরেকজন পলাতক রয়েছেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কুলাউড়া ও পার্শ্ববর্তী এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান বলেন,মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। মাদকের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কুলাউড়া থানায় পৃথক তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলার খবর