ঢাকা, শুক্রবার, ২০ ফাল্গুন, ১৪৩২, ৬ মার্চ ২০২৬

জিয়ানগরের ইউএনও’র উদ্যোগে ড্রেন পরিষ্কার

বিশেষ প্রতিবেদন || Special Report

০৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

জিয়ানগরের ইউএনও’র উদ্যোগে ড্রেন পরিষ্কার

মামুন হাওলাদার শিমুল | পিরোজপুর প্রতিনিধি |

পিরোজপুরের জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান নিজ উদ্যোগে ইন্দুরকানী বাজারে ঘুরে ঘুরে ময়লায় ভরা ও অকেজো অবস্থায় থাকা ড্রেনগুলো পরিষ্কার অভিযান পরিচালনা করে ব্যবহারযোগ্য করে তুলেছেন। এখন অচল থাকা ড্রেনগুলো সচল হচ্ছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ইন্দুরকানী বাজারের সোনালী ব্যাংক রোড, এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় রোড এবং সদর রোডে অবস্থিত ড্রেনগুলো ইন্দুরকানী বাজার কমিটির মাধ্যমে চলমান পরিষ্কার-পরিছন্নতা অভিযানের আওতায় পরিষ্কার করা হয়েছে।

ইতিমধ্যে সিংহভাগ কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ইন্দুরকানী বাজারের গুরুত্বপূর্ণ সমস্যা দেখার জন্য উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান নিজ উদ্যোগে পরিদর্শনে আসেন।পরে ব্যবসায়ীদের দাবিতে এবং ক্রেতাদের সুবিধার্থে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন, যার মধ্যে অন্যতম ছিল ড্রেনেজ পরিষ্কার। বাজারের ড্রেনগুলো ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় মশার উপদ্রব বেড়ে যায়। আটকে থাকা ময়লার কারণে বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় দোকানপাট তলিয়ে যায়।রাস্তার উপর পানি উঠলে গাড়ি চলাচল ও পথচারীরা বিভিন্ন সমস্যায় পড়েন। বাজারের দোকানিরাও এডিস মশার আতঙ্কে থাকেন। ড্রেন পরিষ্কার অভিযানের বিষয়ে বাজার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমার বাসার সামনের ড্রেনটি দীর্ঘদিন ধরে অকেজো ছিল। আজ পরিষ্কার হওয়ায় খুব ভালো লাগছে। এখন মশার সংখ্যা কমবে এবং ড্রেন উফলে দোকান ও রাস্তার উপর পানি উঠবে না। এই মহৎ কাজের জন্য সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ।জিয়ানগর উপজেলার ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। দোকানিকে নিজ উদ্যোগে তার দোকানের সামনের এলাকাসহ ড্রেন পরিষ্কার রাখতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না। ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে হবে এবং বাজার কমিটিকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর রাখতে হবে।

জেলার খবর

play storeapp store