সুনামগঞ্জের জামালগঞ্জে নিখোঁজ ঠেলাগাড়ি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
বিশেষ প্রতিবেদন || Special Report
০৬ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জে নিখোঁজ ঠেলাগাড়ি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
শফিকুল ইসলাম শফিক |
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর এক ঠেলাগাড়ি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল হামিদ (৪৮) উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের আয়ান উল্লাহর ছেলে।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের তেরানগর গ্রামের কাছে দোলতা নদীর সেতুর দক্ষিণ পাশে জামালগঞ্জ–নওমৌজা পাকা সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলটি তার বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালগঞ্জ–নওমৌজা পাকা সড়কটি ফেনারবাঁক ও ভীমখালী ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের মানুষের প্রধান চলাচলের পথ।বুধবার বিকেল পর্যন্ত সড়কের পাশে কোনো মরদেহ দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে বৃহস্পতিবার সকালে পথচারীরা সড়কের পূর্ব পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয়দের জানান।পরে স্থানীয়রা ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামানকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্থানীয়দের মাধ্যমে মরদেহটি নিখোঁজ ঠেলাগাড়ি চালক আব্দুল হামিদের বলে শনাক্ত করা হয়।ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তার ধারণা, অন্য কোথাও হামিদকে হত্যা বা মৃত্যুর পর মরদেহটি সেখানে এনে ফেলে রাখা হয়ে থাকতে পারে। কারণ এটি একটি ব্যস্ত সড়ক এবং প্রতিদিন শতাধিক মানুষ ওই পথে চলাচল করেন। গত বুধবার বিকেল পর্যন্ত সেখানে কোনো মরদেহ দেখা যায়নি।জামালগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তেরানগর গ্রামের সেতুর দক্ষিণ পাশের সড়কের ধারে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।