ঢাকা, শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২, ৭ মার্চ ২০২৬

সিপিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদন || Special Report

০৬ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

সিপিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি |

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা কমিটির উদ্যোগে দলের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও জাতীয় পত্রিকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট চিকিৎসক কমরেড ডা. দিবালোক সিংহ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের শ্রমজীবী মানুষ, কৃষক ও খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকেই সিপিবির জন্ম। দীর্ঘ ৭৮ বছর ধরে দলটি গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশে ক্রমবর্ধমান বৈষম্য, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে গণমানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।সভাপতির বক্তব্যে আলকাছ উদ্দিন মীর বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষায় সিপিবি অতীতেও ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে। তিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।এ সময় বক্তব্য দেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজংসহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা বলেন, দেশে বৈষম্য ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম জোরদার করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।

জেলার খবর

play storeapp store