ঢাকা, শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২, ৭ মার্চ ২০২৬

কালীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিবেদন || Special Report

০৬ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

কালীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

নাজমুস সাকিব | ঝিনাইদহ |

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের সোনালীডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বাঁদুরগাছা গ্রামের ইব্রাহিম হোসেনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩ এর আওতায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক। এ সময় একটি মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক জানান, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

জেলার খবর

play storeapp store