ঢাকা, শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২, ৭ মার্চ ২০২৬
শ্রীনগরে বাঘড়া তালুকদার বাড়ি বায়তুল হামদ জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
০৬ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শ্রীনগরে বাঘড়া তালুকদার বাড়ি বায়তুল হামদ জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আব্দুল সিদ্দিকী | সময় বাংলার |
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া তালুকদার বাড়ি বয়াতুল হামদ জামে মসজিদে বাঘড়া ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মুস্তাফিজুর রহমান রিপন তালুকদারও তার পরিবারবর্গের আয়োজনে,৬ মার্চ ২০২৬শুক্রবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,বাঘড়া তালুকদার বাড়ি বায়াতুল হামদ জামে মসজিদের মোয়াজ্জেম মোঃ আলী আক্কাস,বাঘড়া বিএনপি ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ জয়নাল শিকদার,বিএনপি বাঘড়া ৪ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ হাবিব ভূঁইয়া,বিএনপি নেতা সিরাজুল ইসলাম,জাসাস নেতা মোঃ মহিউদ্দিন,মসজিদ পরিচালনা পর্ষদের উপদেষ্টা আব্দুল মান্নান সিদ্দিকী,কোষাধ্যক্ষ সেলিম মাহমুদ পলাশ,আমন্ত্রিত অতিথি,গণ্যমান ব্যক্তিবর্গ ও মুসল্লী বৃন্দ।ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,বাঘড়া তালুকদার বাড়ি বায়াতুল হামদ জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সাঈদ।
জেলার খবর