ঢাকা, শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২, ৭ মার্চ ২০২৬

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদন || Special Report

০৬ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি | কামরুন তানিয়া |

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৬) বিকেলে কক্সবাজারের কলাতলীস্থ বীচ ওয়েতে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি।

এসময় উপস্থিত ছিলেন বৈশাখী টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহীন, মোহনা টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, আপন কণ্ঠের নির্বাহী সম্পাদক মোঃ সেলিম, সাংবাদিক ইউনিটি কক্সবাজারের সভাপতি শাহাদাত হোসেন, এস টিভির জেলা প্রতিনিধি ও আমাদের কক্সবাজার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আইয়াজ রনি।এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সহ-সভাপতি ও ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শেফাইল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন,মহেশখালী উপজেলা কমিটির সভাপতি হারুন রশীদ ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, উখিয়া উপজেলা কমিটির সভাপতি কামরুন নেছা তানিয়া ও সহ-সভাপতি সিরাজুল ইসলাম বাবুল, রামু উপজেলা কমিটির সভাপতি কায়েদ আলম কায়সার, জেলা কমিটির অর্থ সম্পাদক নাছিমা আক্তার, ইমরান, সাইফুল, বাপ্পিসহ আরও অনেকে।অনুষ্ঠানে বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা এবং নৈতিকতার মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি মরহুম আলতাফ হোসেনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

জেলার খবর

play storeapp store