ঢাকা, শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২, ৭ মার্চ ২০২৬

গঙ্গাচড়ায় ডিলার অ্যাসোসিয়েশনের ইফতার বিতরণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদন || Special Report

০৬ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

গঙ্গাচড়ায় ডিলার অ্যাসোসিয়েশনের ইফতার বিতরণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

‎‎শফিকুজ্জামান সোহেল | রংপুর গঙ্গাচড়া প্রতিনিধি |

‎রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ, আলোচনা সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।‎শুক্রবার (৬ মার্চ) বিকেল ৪টায় গঙ্গাচড়া বাজার এলাকায় অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী।‎

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমির মাওলানা নায়েবুজ্জামান, বিএনপি গঙ্গাচড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান দুলুসহ ডিলার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। পরে সাধারণ মানুষ, শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।‎এরপর গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে ডিলার অ্যাসোসিয়েশনের অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।‎ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন প্রামানিক লিজু, জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা নায়েবে আমির মোঃ তাজ উদ্দিন, ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান জাদুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।‎বক্তারা বলেন,ডিলার ও ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজের কল্যাণে আরও বেশি ভূমিকা রাখতে হবে।‎আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

জেলার খবর

play storeapp store