ঢাকা, রবিবার, ২২ ফাল্গুন, ১৪৩২, ৮ মার্চ ২০২৬
উকালতি আর উন্নত জীবন ছেড়ে আলখেল্লা-জটায় ফকিরের বেশে ঘুরছে মহসিন
বিশেষ প্রতিবেদন || Special Report
০৭ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
উকালতি আর উন্নত জীবন ছেড়ে আলখেল্লা-জটায় ফকিরের বেশে ঘুরছে মহসিন
সঞ্জয় শীল | নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাল কাপড়ের পোশাক আর মাথায় জটা নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে মো. মহসিন। উচ্চতর পড়াশোনা শেষে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর নবারুন একাডেমি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি উকালতি করতেন তিনি। গত কয়েক বছর আগে হঠাৎ বদলে গিয়ে হাজির হন একজন অ্যাধ্যাত্বিক সাধুর রুপে। খুব কাছের মানুষ ছাড়া উনাকে দেখে কেউ বুঝতে-ই পারবেন না তিনি মাত্র কয়েক বছর আগেও ছিলেন আট-দশজন সাধারণ মানুষের মতো একজন।
উন্নত ও সংসারী জীবন ছেড়ে হয়ে উঠেছেন একজন ফকির!মাজারে কিংবা কারো কাছ থেকে যা পান তা দিয়ে-ই চলছে তার জীবন।মাজারে-মাজারে ঘুরে বেড়ানো এই লোকটির ছবি এখন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটে। কেউ তার এই নতুন জীবনকে সাধুবাদ জানালেও আবার কেউ কেউ তুলছেন এর পিছনের রহস্যের কথা! অথচ নিরবে-হাজারো মানুষের মাঝে মো. মহসিন নিজের অতীত পরিচয় লুকিয়ে চলছেন নিজের মতন।উপজেলার রুসুল্লাবাদ ইউনিয়নের মো. মহসিন এখন পুরোদুস্তর সাধু। কথা কম বলেন, স্থির ও বিজ্ঞ পন্ডিতের মতো নিরবে চলেছেন এই মানুষটি। তেমন সঙ্গ-সাথীও দেখা মেলে না তার সাথে। কোনো রকমের অতি ভক্তি কিংবা সবজান্তা ভাবও নেই উনার মধ্যে।
জেলার খবর