ঢাকা, শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২, ৭ মার্চ ২০২৬

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৮ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

বিশেষ প্রতিবেদন || Special Report

০৭ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৮ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

শফিকুল ইসলাম শফিক |

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ৪৮ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুকান্দি বাজার এলাকার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি সিএনজি যোগে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির হেফাজতে থাকা দুটি খাকি রঙের কার্টন তল্লাশি করে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মো. রিপন মিয়া ওরফে মনির হোসেন (২৩)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখে ব্যবসা করে আসছিলেন।সন্ধ্যায় সাংবাদিকদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

জেলার খবর

play storeapp store