ঢাকা, শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২, ৭ মার্চ ২০২৬

হাজীগঞ্জে প্রকাশ্যে জমে উঠেছে ইয়াবা ব্যবসা: প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

বিশেষ প্রতিবেদন || Special Report

০৭ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

হাজীগঞ্জে প্রকাশ্যে জমে উঠেছে ইয়াবা ব্যবসা: প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক |

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ পেপার মিল এলাকা ও পাঠানতলী ঈদগাহর সামনে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে জমে উঠেছে মাদক ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, জীবন নামের এক ব্যক্তি প্রকাশ্যেই ইয়াবা ব্যবসা পরিচালনা করছে এবং তার নেতৃত্বে এলাকায় গড়ে উঠেছে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন আনুমানিক ২০০০ থেকে ২৫০০ পিস ইয়াবা এই চক্রের মাধ্যমে বিক্রি হয়, যার বাজার মূল্য প্রায় ৬ থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। এতে করে এলাকার তরুণ সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।অভিযোগ রয়েছে, জীবন হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি। ইয়াবা ব্যবসার আড়ালে সে একটি সংগঠিত সিন্ডিকেট গড়ে তুলেছে, যা এলাকায় “সুফিয়ান সিন্ডিকেট” নামে পরিচিত। এই চক্রের সদস্যরা দেশীয় ও বিদেশি অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় তাদের মাদক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।এলাকাবাসী জানান, কেউ যদি এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ বা বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং অনেক ক্ষেত্রে মারধরের ঘটনাও ঘটে। ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।এ অবস্থায় এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

জেলার খবর

play storeapp store