ঢাকা, রবিবার, ২২ ফাল্গুন, ১৪৩২, ৮ মার্চ ২০২৬

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কমিটিকে বিভিন্ন দল ও সংগঠনের অভিনন্দন

বিশেষ প্রতিবেদন || Special Report

০৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কমিটিকে বিভিন্ন দল ও সংগঠনের অভিনন্দন

শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন গঙ্গাচড়া প্রেসক্লাব–এর নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।গত ৪ মার্চ নতুন কার্যকরী কমিটি ঘোষণার পর থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তায় বলা হয়, গঙ্গাচড়া প্রেসক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে কাজ করে আসছে।

নবগঠিত এই কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং স্থানীয় সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।বার্তায় আরও বলা হয়, গঙ্গাচড়া উপজেলার উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সমাজের নানা সমস্যা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটির নেতৃত্বে প্রেসক্লাব সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হয়েছে।নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রংপুর জেলা বিএনপি, গঙ্গাচড়া উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্রদল গঙ্গাচড়া সরকারি কলেজ শাখাসহ বিভিন্ন সামাজিক, অরাজনৈতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।এদিকে গঙ্গাচড়া প্রেসক্লাবের নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির সদস্যরা সকল রাজনৈতিক দল, সামাজিক ও মানবিক সংগঠন এবং শুভানুধ্যায়ী ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।তারা বলেন, বিভিন্ন মহলের পাঠানো শুভেচ্ছা ও সমর্থন আমাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। সকলের সহযোগিতা নিয়ে সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলার খবর

play storeapp store