ঢাকা, রবিবার, ২২ ফাল্গুন, ১৪৩২, ৮ মার্চ ২০২৬
বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল
বিশেষ প্রতিবেদন || Special Report
০৭ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
পবিত্র বদর দিবস উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ মার্চ) বিকেলে গঙ্গাচড়া বাজারের ভুটকা ব্রিজ সংলগ্ন হোটেল লেক ভিউ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু। গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউনুস আলীর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন রংপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবু সায়েম, যুব সেক্রেটারি মো. আবুল হাসান, গঙ্গাচড়া সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুর রহিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা তাদের বক্তব্যে ঐতিহাসিক বদর যুদ্ধের তাৎপর্য তুলে ধরে বলেন, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলে বিজয় অনিবার্য। তারা ইসলামী আদর্শ, নৈতিকতা ও ঐক্যের মাধ্যমে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। পরে ইফতারের মাধ্যমে উপস্থিত অতিথি, নেতাকর্মী ও আমন্ত্রিতদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলনমেলা অনুষ্ঠিত হয়।
জেলার খবর