ঢাকা, শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২, ৭ মার্চ ২০২৬

পীরগাছায় পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি আটক

বিশেষ প্রতিবেদন || Special Report

০৭ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

পীরগাছায় পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি আটক

শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |

রংপুরের পীরগাছায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, রংপুর জেলা পুলিশের পীরগাছা থানার অফিসার ও সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের আরাজি চালুনিয়া গুঞ্জরখা গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে অভিযুক্ত মোঃ আঙ্গুর মিয়ার বাড়ির শয়নকক্ষে অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে পালানোর চেষ্টা করেন দুইজন। এ সময় পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।আটককৃতরা হলেন মোঃ আঙ্গুর মিয়া (৪৫), পিতা মৃত আব্দুল হামিদ, গ্রাম গুঞ্জুরখাঁ এবং মোঃ বিলাশ হোসেন (৩০), পিতা মৃত মোসলেম উদ্দিন, গ্রাম অনন্তরাম (বড়বাড়ী), উভয়েই পীরগাছা উপজেলার বাসিন্দা।পরে আটক আঙ্গুর মিয়ার দেখানো মতে তার বসতবাড়ির শয়নকক্ষ থেকে দুটি সাদা প্লাস্টিকের জারকিন ও একটি কালো বালতি থেকে মোট ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি জারকিনে ২০ লিটার, অন্যটিতে ১৫ লিটার এবং বালতিতে ১৫ লিটার মদ ছিল। উদ্ধারকৃত মদ জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।পুলিশ আরও জানায়, আটক দুইজনের বিরুদ্ধে পীরগাছা থানায় পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।এ ঘটনায় পীরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে একটি মামলা (মামলা নম্বর-০৭, তারিখ: ৭ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে। পরে শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেলার খবর

play storeapp store