ঢাকা, রবিবার, ২২ ফাল্গুন, ১৪৩২, ৮ মার্চ ২০২৬
ময়মনসিংহের নবনির্বাচিত সংসদ সদস্য সালমান ওমর রুবেলকে বিভাগীয় কমিশনারের ফুলেল শুভেচ্ছা
বিশেষ প্রতিবেদন || Special Report
০৭ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ময়মনসিংহের নবনির্বাচিত সংসদ সদস্য সালমান ওমর রুবেলকে বিভাগীয় কমিশনারের ফুলেল শুভেচ্ছা
এম,এ মালেক | হালুয়াঘাট |
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি।
আজ (শনিবার) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকারে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।নবনির্বাচিত সংসদ সদস্য বিভাগীয় কার্যালয়ে পৌঁছালে বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন।শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত আলোচনায় এলাকার উন্নয়ন প্রকল্পসমূহ এবং সরকারি সেবার মান বৃদ্ধিতে সমন্বয় বজায় রেখে কাজ করার বিষয়ে আলোকপাত করা হয়।বিভাগীয় কমিশনার সংসদ সদস্যকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।উক্ত অনুষ্ঠানে বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলার খবর