হালুয়াঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: মেশিন ও সরঞ্জাম জব্দ
বিশেষ প্রতিবেদন || Special Report
০৭ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
হালুয়াঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: মেশিন ও সরঞ্জাম জব্দ
এম,এ মাণেক | হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি |
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের মহিষলেটি গ্রাম ও এর আশপাশের এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।আজ শনিবার) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মহিষলেটি গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেখা যায়, একটি চক্র দীর্ঘ দিন ধরে পরিবেশের নিয়ম-নীতি তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অভিযানের সময় ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন (ড্রেজার) এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।অভিযান পরিচালনার সময় বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জব্দকৃত সরঞ্জামাদি বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে।জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।যাচাই-বাছাই সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।অভিযানটি পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলী নূর খান। তিনি জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তিনি সাধারণ মানুষকে পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি প্রদান করেন।