ঢাকা, শনিবার, ২৮ ফাল্গুন, ১৪৩২, ১৪ মার্চ ২০২৬
মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ এ্যাডভোকেট আব্দুস ছালাম আজাদ এর সাথে বিক্রমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
বিশেষ প্রতিবেদন || Special Report
০৮ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ এ্যাডভোকেট আব্দুস ছালাম আজাদ এর সাথে বিক্রমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
নজরুল ইসলাম | শ্রীনগর মুন্সীগঞ্জ |
বিক্রমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন মুন্সীগঞ্জ- ২ আসনের সাংসদ এ্যাডভোকেট আব্দুস ছালাম আজাদ।৭ মার্চ শনিবার বাদ আছর সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে শিমুলিয়া ঘাটে অবস্থিত হিলশা রেস্টুরেন্টে ইফতার মাহফিলে যোগ দেন সবাই।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ এর যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, জেলা বি এন পির সদস্য লোকমান হোসেন , বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম, তরিকুল ইসলাম, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, অধীর রাজবংশী, সাবেক যুগ্ম সম্পাদক ৭১ টি ভি র শাহালম ইসলাম নিতুল, সাংবাদিক লিমন, এন টি ভি সাংবাদিক আসাদুজ্জামান জীবন, সুমন, ফরহাদ হোসেন জনি, ফৌজি হাসান খান রিকু সহ শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ।
জেলার খবর