ঢাকা, রবিবার, ২৯ ফাল্গুন, ১৪৩২, ১৫ মার্চ ২০২৬

অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি : মন্ত্রী মীর হেলাল

বিশেষ প্রতিবেদন || Special Report

০৮ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি : মন্ত্রী মীর হেলাল

মোঃ দিদারুল ইসলাম | চট্টগ্রাম |

অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ বোস্তামীর আংশিক) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।মন্ত্রী বলেন,যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এটি একটি নিয়মিত বৈঠক এবং অপরাধ দমনে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি বলেন,বর্তমানে চট্টগ্রামে দ্রব্যমূল্যসহ অনেক বিষয় নিয়ন্ত্রণে রয়েছে। এটি প্রশাসন ও সরকারের সমন্বিত প্রচেষ্টার ফল।মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আরও বলেন, ঈদ পর্যন্ত এবং পরবর্তী সময়েও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করে যাচ্ছে। একইসঙ্গে অপরাধকে জিরো টলারেন্সের মধ্যে এনে চট্টগ্রামকে নিরাপদ রাখতে সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।পার্বত্য শান্তিচুক্তি প্রসঙ্গে তিনি বলেন, বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন।সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

জেলার খবর

play storeapp store