ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন, ১৪৩২, ৯ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হালুয়াঘাটে ধান্য ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
০৮ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হালুয়াঘাটে ধান্য ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
এম,এ মালেক | হালুয়াঘাট |
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখা, যানজট নিরসন এবং ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হালুয়াঘাটের ঐতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘হালুয়াঘাট ধান্য ব্যবসায়ী সমিতি’র একমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ মার্চ) স্থানীয় ধান্য ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ধান্য ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির মানিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল।
অনুষ্ঠানের শুরুতেই ধান্য ব্যবসায়ীর পক্ষ থেকে ফুল দিয়ে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, "ঈদুল ফিতরকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। ব্যবসায়ীদের নিরাপত্তা ও যানজট নিরসনে প্রশাসন ও জনপ্রতিনিধিরা সর্বদা পাশে থাকবে।সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি জনাব নাদিম আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু এবং বিএনপি নেতা সাজ্জাদ হোসেন খান হীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধান্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাফুজুর রহমান।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানগণ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীরা আসন্ন ঈদে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা এবং সাধারণ ক্রেতাদের সেবা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।
জেলার খবর