ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন, ১৪৩২, ৯ মার্চ ২০২৬
টঙ্গীবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
০৮ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
টঙ্গীবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আপন সরদার | টঙ্গীবাড়ী প্রতিনিধি |
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজান মাসের পবিত্রতা ও তাৎপর্য তুলে ধরে স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।টঙ্গীবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে রবিবার (৮ মার্চ) বিকেলে টঙ্গীবাড়ী উপজেলা হলরোমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির আ.জ.ম রুহুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির নুরুল হক পাটোয়ারী, জেলা কর্ম পরিষদ ও শুরা সদস্য মাওলানা একেএম ইউসুফ।উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ইকবাল হোসাইন এর সঞ্চালনায় আদর্শ শিক্ষক ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা এম.এ বারী সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি, সমাজে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিভিন্ন প্রয়াত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। ইফতার শেষে সবার মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খাবার বিতরণ করা হয়।
জেলার খবর