ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন, ১৪৩২, ৯ মার্চ ২০২৬

কোরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করেই একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব-জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কবিরুল ইসলাম

বিশেষ প্রতিবেদন || Special Report

০৮ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

কোরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করেই একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব-জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কবিরুল ইসলাম

তেরখাদা সংবাদদাতা |

খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন, সমাজে সন্ত্রাসী, অস্ত্রধারী, দখলবাজদের কোনো স্থান নেই। একটি শান্তিপূর্ণ ন্যায় ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী প্রতিটি দিন পরিচালিত হওয়া প্রয়োজন। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি, অন্যায় এবং অবিচার দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণ করেই একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে।

তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে নৈতিকতা, মানসিকতা এবং ন্যায়ের চর্চা অত্যন্ত জরন্ত্রী। সমাজে যারা সন্ত্রাস ও দখলবাজী এবং দুর্নীতির মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে। তিনি আজ ৮ মার্চ বিকেল ৫টার দিকে ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সূরা সদস্য অধ্যাপক স. ম এনামুল হক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোঃ ইকরাম হোসেন জমাদ্দার ও শরীফ নাঈমুল হক, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, মোঃ ইবাদুল হক সিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নাব্বির আহমেদ টগর ও এনসিপি নেতা এম এ কাদের। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. নাহিদ হাসানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, হাফেজ মালনানা গোলাম রব্বানী, মাওলানা এম এ হাফিজ, মাস্টার আক্তার ফারুক, মোঃ আব্দুস সামাদ লিটন, মাওলানা ইবাদুল ইসলাম, মাওলানা আব্দুর রকিব, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাস্টার আহসান হাবিব লুনা, শিবির সভাপতি মোঃ মিল্লাত হোনেন। সভায় এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলার খবর

play storeapp store