ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন, ১৪৩২, ৯ মার্চ ২০২৬
রংপুর মটর মালিক সমিতির সংবর্ধনা,ইফতার মাহফিলে এমপি মাহবুবার রহমান বেলাল
বিশেষ প্রতিবেদন || Special Report
০৮ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
রংপুর মটর মালিক সমিতির সংবর্ধনা,ইফতার মাহফিলে এমপি মাহবুবার রহমান বেলাল
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুর জেলা মটর মালিক সমিতির উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রবিবার (৮মার্চ) মটর মালিক সমিতির কার্যালয়ে সমিতির সম্মানিত সদস্য ও উপদেষ্টা মো. মাহবুবার রহমান বেলাল এমপিকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি মো. শরিফুল আলম হিরুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল আমিন, সহ-সভাপতি মো. মোসাহারুল আজম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ওয়াসিম বারী রাজ, যুগ্ম সম্পাদক মো. মাহশিদ ফারহান জিহান, কোষাধ্যক্ষ মো. সায়দুর রহমান, সড়ক সম্পাদক মো. মনোয়ারুল ইসলাম, সহ-সড়ক সম্পাদক মো. আলমগীর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. বহুলুল ইসলাম (জেপলিন), প্রচার সম্পাদক মো. আতিকুর রহমান তুহিন, ক্রীড়া সম্পাদক মো. নজরুল ইসলাম (শামীম), দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম মৃধা, নির্বাহী সদস্য মো. রবিউল ইসলাম, মো. শওকত আলী চৌধুরী, মো. মেসবাহুল ইসলাম চৌধুরী ও মো. আবু সাইদ চৌধুরীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহবুবার রহমান বেলালকে অভিনন্দন জানান এবং রংপুরের পরিবহন খাতের উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন। পরে ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জেলার খবর