ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন, ১৪৩২, ৯ মার্চ ২০২৬
আন্তর্জাতিক নারী দিবসে মৎস্যজীবী নারীদের দাবী আদায় মানববন্ধন
বিশেষ প্রতিবেদন || Special Report
০৮ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
আন্তর্জাতিক নারী দিবসে মৎস্যজীবী নারীদের দাবী আদায় মানববন্ধন
মোঃ শামীম হাসান সুজন | শরণখোলা প্রতিনিধি |
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে উত্তরণের বাস্তবায়নে ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর সহযোগিতায় মৎসজীবী নারীর ন্যায্য দাবি আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।উৎপাদন ও বিপণনে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে, নারী মৎস্যজীবীদের বাদ দিয়ে টেকসই মৎস্য খাত সম্ভব নয় এরকম প্লেকার্ডে লেখা যৌক্তিক দাবি নিয়ে শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করে মৎস্যজীবী নারীরা।
আজকের পদক্ষেপ,আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ এর মৎস্যজীবী নারীদের নিয়ে মৎস্যজীবী নারীদের অধিকার আদায়ে উত্তরণের বাস্তবায়নে মানববন্ধন সবার দৃষ্টি কাড়ে।মানববন্ধনে মৎস্যজীবী নারীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন রায়েন্দা ও খোন্তাকাটা ইউনিয়ন এর মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশনের সভাপতি পাখি বেগম ও হনুফা বেগম নুরজাহান ফাউন্ডেশন এর চেয়ারম্যান শামসুন্নাহার মৎস্যজীবী নেটওয়ার্ক কমিটির নির্বাহী সদস্য মোঃ জিয়া মজিদ উত্তরণের টেকনিক্যাল অফিসার (এ্যাডভোকেসি) মোঃ মিজানুর রহমান মৎস্যজীবী নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান সভাপতি মোঃ দুলাল ফরাজী উত্তরণের এরিয়া ম্যানেজার নাজমিন নাহার তখন উপস্থিত ছিলেন সহ-সভাপতি মীর সরোয়ার হোসেন নির্বাহী সদস্য লিটন মল্লিক জাগরণী চক্র ফাউন্ডেশন এর সভাপতি মোঃ ফয়সাল হোসেন
জেলার খবর