ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন, ১৪৩২, ৯ মার্চ ২০২৬

হালুয়াঘাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

বিশেষ প্রতিবেদন || Special Report

০৮ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

হালুয়াঘাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

​এম,এ মালেক | হালুয়াঘাট |

​আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।আজ রবিবার ৮ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান,সঞ্চালনায় ছিলেন,গোলে জান্নাত সেতু,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, হালুয়াঘাট।আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা এবং নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।​একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য।নারীর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই কেবল একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। ​আন্তর্জাতিক নারী দিবস কেবল একটি একদিনের উদযাপন নয়, বরং এটি নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার একটি চলমান প্রতিশ্রুতি।​অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন নারী সংগঠনের সদস্য এবং সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা সম্মিলিত প্রচেষ্টায় নারী ও কন্যাদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন

জেলার খবর

play storeapp store