ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন, ১৪৩২, ৯ মার্চ ২০২৬
জামালগঞ্জ ৫০ পিছ ইয়াবা ট্যা/ব/লেট/সহ এক যুবককে গ্রে/ফ/তার
বিশেষ প্রতিবেদন || Special Report
০৯ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
জামালগঞ্জ ৫০ পিছ ইয়াবা ট্যা/ব/লেট/সহ এক যুবককে গ্রে/ফ/তার
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি |
সুনামগঞ্জের জামালগঞ্জে ৫০পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের আব্দুল গনি চৌধুরীর পরিত্যক্ত রাইস মিলের সামনে থেকে যুবককে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ জাহিদুল ইসলাম উপজেলার ভীমখালি ইউনিয়নের মানিগাঁও গ্রামের নূরুল ইসলামের ছেলে।পুলিশ জানায়,রোববার রাতে পুলিশ গোপন সংবাদ পেয়ে এএসআই কিবরিয়া তার টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ বন্দে আলী মিয়া জানান, জামালগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
জেলার খবর