ঢাকা, মঙ্গলবার, ২৪ ফাল্গুন, ১৪৩২, ১০ মার্চ ২০২৬
নকলায় ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন || Special Report
০৯ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নকলায় ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শেরপুর প্রতিনিধি |
শেরপুরের নকলায় ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার (৯ মার্চ) সকাল সারে ১১টার সময় পৌরসভার মমিনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুল বারেকের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের ডোবার পানি সেচে দেশীয় প্রজাতীর মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান বোরহান উদ্দিন। এ সময় মোটরের বৈদ্যুতিক তারে স্পর্শে ডোবার পানি বিদ্যুতায়িত হয়ে গেলে বোরহান সেই পানিতে নামতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালিহা নুঝাত তাকে মৃত ঘোষণা করেন।বোরহানের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় বিদ্যুৎ ব্যবহার করে সেচকাজে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বলেন, বিদ্যুৎ পৃষ্টে বোরহান নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ বোরহানের সুরতহাল সম্পন্ন করেছেন। পরিবারের পক্ষ থেকে আবেদন করায় উর্ধতন কর্তৃপক্ষের পরামর্শে বিনাময়না তদন্তে দাফনের জন্য বোরহানের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
জেলার খবর