ঢাকা, মঙ্গলবার, ২৪ ফাল্গুন, ১৪৩২, ১০ মার্চ ২০২৬
টঙ্গীবাড়িতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন || Special Report
০৯ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
টঙ্গীবাড়িতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন
মুন্সীগঞ্জ প্রতিনিধি |
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বিয়ের নামে প্রতারণা, স্বর্ণালংকার ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মেঘজিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।এ ঘটনায় স্ত্রীর স্বীকৃতি ও প্রতিকার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মাহমুদা শিকদার লিজা নামের এক নারী।অভিযুক্ত মেঘজিন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ পাইকপাড়া গ্রামের মৃত শাফাজউদ্দিন শেখের ছেলে। আর অভিযোগকারী মাহমুদা শিকদার লিজা একই গ্রামের আব্দুল কাদির শিকদারের মেয়ে।
শনিবার (৭ মার্চ) সকালে দক্ষিণ পাইকপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে খালি জায়গায় সংবাদ সম্মেলন করেন মাহমুদা শিকদার লিজা।সংবাদ সম্মেলনে লিজা বলেন, স্কুলজীবন থেকেই মেঘজিন তাকে পছন্দ করতেন। পরবর্তীতে মেঘজিন অন্যত্র বিয়ে করে সংসার শুরু করেন। দীর্ঘ কয়েক বছর পর তার ভাগ্নি শালিমার মাধ্যমে আবারও তাদের মধ্যে যোগাযোগ হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।লিজার দাবি, সম্পর্কের এক পর্যায়ে মেঘজিন অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দিলে তিনি বিয়ের কথা বলেন। পরে মেঘজিন তার বাড়িতে একজন হুজুর নিয়ে এসে শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন করেন বলে তিনি দাবি করেন।বিয়ের পর বিভিন্ন অজুহাতে মেঘজিন তার কাছ থেকে প্রায় সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা নেন বলে অভিযোগ করেন লিজা। পরে ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেন এবং একসময় বিয়ে ও সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন বলে জানান তিনি। এ ঘটনায় তিনি ন্যায়বিচার ও স্ত্রীর স্বীকৃতি দাবি করেন।লিজা বলেন, আমি আমার সাথে ঘটে যাওয়া প্রতারণার বিচার চেয়ে মামলা দায়ের করেছি।এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মেঘজিনের মোবাইলে একাধিকবার ফোন দিলেও ফোন বন্দ পাওয়া যায়।
জেলার খবর