ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন, ১৪৩২, ১০ মার্চ ২০২৬
মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনু্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
১০ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনু্ঠিত
ম.ম.রবি ডাকুয়া | বাগেরহাট প্রতিনিধি |
মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ তারিখে ২০২৬ সাধারণ সভায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।শেখ শওকত আলী, প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিকস) সভাপতি এবং মোঃ সোহেল রানা, উপপ্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য উল্লেখযোগ্য নির্বাচিত প্রতিনিধিরা হলেন: মোঃ মাহফুজুর রহমান- সহসভাপতি, মেহেফুজুর রহমান- সহ-সভাপতি, মতিউর রহমান- সহ সাধারণ সম্পাদক, মো: মাকরুজ্জামান - সহ সাধারণ সম্পাদক, কামরুল ইসলাম কাউসার- সাংগঠনিক সম্পাদক, নিয়ামুর রহমান- কোষাধ্যক্ষ এবং শিরিন আফরোজ অণু- সাংস্কৃতিক সম্পাদকসহ ১৯ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুসারে নির্বাচিত প্রতিনিধিগণ আগামী দুই বছর মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।
জেলার খবর